বিশ্বজুড়ে আর্থিক দুরাবস্থার মধ্যেও দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম ২৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বন্দরগুলোর মধ্যে তিন মিলিয়ন ক্লাবের অবস্থান ধরে রেখেছে। এই সময় ৩০ লাখ ৪ হাজার ৫শ৫ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। কাট্টলী সমুদ্র উপকূলে দেশের বহুল আলোচিত বে-টার্মিনালের নির্মাণকাজ আগামী বছর জুনে শুরু করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।







