সরকার উৎখাত ও শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরাতে বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউতে এক যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের সময় নেতিবাচক কিছু ঘটাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা জঙ্গি কায়দায় হামলা করেছে বলেও দাবি তার।







