আন্তর্জাতিক

৯৩ বছর বয়সী ধনকুবের রুপার্ট মারডকের উত্তরাধিকার দ্বন্দ্ব

বয়সী ধনকুবের রুপার্ট মারডক ও তার পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়সী ধনকুবের রুপার্ট মারডক ও তার পরিবারের সদস্যরা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ নাগরিক ৯৩ বছর বয়সী ধনকুবের ও একাধিক স্বনামধন্য নিউজ চ্যানেলের অংশিদার রুপার্ট মারডকের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। তিনি তার বড় ছেলে লাচলানকে মিডিয়া সাম্রাজ্যটির নিয়ন্ত্রণ দিতে চেয়েছিলেন। কিন্তু তার পরিবারিক ট্রাস্ট পরিবর্তন করার আবেদন খারিজ করেছে আদালত।

আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেভাদার কোর্ট কমিশনার রুপার্ট মারডককের পরিবারিক ট্রাস্ট পরিবর্তন করার আবেদন খারিজ করেছেন, যার মাধ্যমে তিনি তার বড় ছেলে লাচলানকে মিডিয়া সাম্রাজ্যটির নিয়ন্ত্রণ দিতে চেয়েছিলেন। এই মামলায় মারডক পরিবারের তিন সদস্য প্রুডেন্স, এলিজাবেথ এবং জেমস তার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন।

প্রুডেন্স, এলিজাবেথ ও জেমসের একজন মুখপাত্র বলেন, আমরা কমিশনারের সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং আশা করি যে আমরা এই মামলা থেকে এগিয়ে গিয়ে পরিবারের মধ্যে সম্পর্ক উন্নত করতে পারব।

অন্যদিকে মারডকের আইনজীবী অ্যাডাম স্ট্রেইস্যান্ড জানিয়েছেন, তারা এই রায় নিয়ে হতাশ এবং আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

এটি একটি বাস্তব জীবনের উত্তরাধিকার যুদ্ধ, পারিবারিক বিতর্কের দিকে এগিয়ে যাচ্ছে। রুপার্ট মারডক পাঁচবার বিয়ে করেছেন তার গ্রেস এবং ক্লোও নামের ছোট আরও দুটি সন্তান আছে। যারা ট্রাস্টের অধীনে কোনো ভোটাধিকারের অধিকারী নন।

বিষয়:উত্তরাধিকার রুপার্ট মারডক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…