বাংলাদেশ

নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলন করবে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন

নির্বাচন ভবন, নির্বাচন কমিশন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিয়ে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আগামী বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সম্মেলন আয়োজনের বিষয়ে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন জানান, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিলে অতীতের চেয়ে অনেক গুণগত মানসম্পন্ন নির্বাচন আয়োজন করা সম্ভব। এই দায়িত্ব প্রদানে কোনো আইনগত বাধা নেই, তবে যেই দায়িত্ব পালন করুক না কেন, দায়িত্ব ও জবাবদিহিতা থাকে নির্বাচন কমিশনের ওপরেই।

তিনি আরও বলেন, নির্বাচন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কাজ করছেন। তাদের অভিজ্ঞতা ও পেশাদারিত্ব কাজে লাগাতে কমিশনের উচিত গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের সম্পৃক্ত করা।

নির্বাচন কর্মকর্তা সম্মেলনে সার্বিকভাবে কর্মকর্তাদের মতামত, নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং ভবিষ্যতের নির্বাচনে করণীয় বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বিষয়:নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন কর্মকর্তা সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…