চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক ‘নগদ’-এর কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২২
অন্যান্য
A A

মোবাইলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। সম্প্রতি কুমিল্লা ও চট্টগ্রামে উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে দুটি কর্মশালার আয়োজন করে দেশের জনপ্রিয় এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস।

‘হুন্ডি পথে টাকা লেনদেন বন্ধ করি, সবাই মিলে সুন্দর একটা দেশ গড়ি’ শিরোনামে আয়োজিত হয় দুটি কর্মশালা। চট্টগ্রামে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নগদ-এর মার্কেট ডিরেক্টর (ইস্ট অপারেশন) মো. শহিদ উল্লাহ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ-এর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ঈঅগখঈঙ) এম নূরুল আলম, এফসিএস। কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নগদ-এর কমপ্লায়েন্স বিভাগের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার আহাম্মদ আলী। পাশাপাশি নগদ-এর আ লিক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান দুটি সঞ্চলনা করেন কুমিল্লা ও চট্টগ্রামের রিজিওনাল সেলস ম্যানেজার মেহেদি আহমেদ সিদ্দিকি ও মো. শামিমুল হাসান চৌধুরী। এ সময় তাঁরা নগদ-এর উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্র, হুন্ডি, বেটিংসহ নানাবিধ অপরাধ বিষয়ে উদ্যোক্তাদের সচেতন করেন। পাশাপাশি সন্দেহজনক লেনদেনে রিপোর্টিং, প্রতারণা সংক্রান্ত কেস স্টাডি সম্পর্কে বিস্তারিত আলোচনাও করা হয়।

Banglabid

মূলত অবৈধ পথে রেমিট্যান্স আনয়ন, হুন্ডি, অবৈধভাবে বৈদেশিক মুদ্রা কিংবা ক্রিপ্টোকারেন্সি লেনদেন ইত্যাদি রোধকল্পে এই কর্মশালার আয়োজন। যেখানে একজন উদ্যোক্তার সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা, ঝুঁকি ও সতর্কতার বিষয়াদি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া অবৈধ পথে রেমিট্যান্স আনার ক্ষেত্রে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়ে, তথ্যচিত্রের মাধ্যমে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

কর্মশালায় চ্যানেল পার্টনাররা অংশগ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ জানান প্রধান অতিথি ও নগদ-এর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার এম নূরুল আলম। তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং দুষ্কৃতিকারী কর্তৃক নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করার সকল প্রকার অপচেষ্টা প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া নগদ-এর কমপ্লায়েন্স কর্মকান্ডের অংশ হিসেবে দেশের সকল প্রান্তে এমন সচেতনতামূলক কর্মকান্ড প্রায়শই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মশালার সভাপতি মো. শহিদ উল্লাহ বলেন, নগদ-এর পরিচালনার মূল চালিকাশক্তি হচ্ছে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা তথা শক্তিশালী চ্যানেল পার্টনাররা। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে উদ্যোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদমানি লন্ডারিং
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT