ঢাকাস্থ কূটনীতিকদের আচরণ পক্ষপাতদুষ্ট মন্তব্য করে ভিয়েনা কনভেনশনের নীতিমালা ও শিষ্টাচার মেনে আচরণ করার আহ্বান জানিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।
ঢাকাস্থ কূটনীতিকদের অভ্যন্তরীণ পক্ষপাতদুষ্ট আচরণের বিষয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছে তারা।
দেশের অভ্যন্তরীণ রাজনীতি, মানবাধিকার এবং নির্বাচন বিষয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির ভূমিকায় অবতীর্ণ না হতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
সম্প্রতি ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদের আচরণে বিস্ময় প্রকাশ করে একটি বিশেষ মহলকে সহায়তার উদ্দেশ্যে কূটনীতিক আচরণের পরিপন্থী কার্যক্রমে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন বক্তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম করতে আপিল বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়াসহ অন্যরা।







