বাংলাদেশ

ফাও’র আয়োজনে টেকসই ব্যবস্থাপনার জন্য অনুষ্ঠিত সমাপনী কর্মশালা

ফাও’র আয়োজনে টেকসই ব্যবস্থাপনার জন্য সমাপনী কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাপনী কর্মশালায় বক্তারা টেকসই ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করছেন, উপস্থিত দর্শক ও অতিথিরা মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্কেলিং আপ দ্যা ম্যানেজমেন্ট অফ দ্যা ফল আর্মি ওয়ার্ম ইন আফ্রিকা, নিয়ার ইস্ট এন্ড এশিয়া শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যৌথভাবে আয়োজন করা হয় কর্মশালাটি।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত কর্মশালাটি উক্ত প্রকল্পের আওতায় গৃহীত কর্মসূচীর সাফল্য উপস্থাপন ছাড়াও অংশীজনদের উপস্থিতিতে ফল আর্মি ওয়ার্ম দমনের লক্ষ্যে প্রণিত ন্যাশনাল একশন প্ল্যান চূড়ান্তকরণ এবং বাংলাদেশে ফল আর্মি ওয়ার্ম এর নিয়ন্ত্রণ এবং টেকসই ব্যবস্থাপনার জন্য সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটি দূরদর্শী পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য নিয়ে কর্মশালাটি আয়োজিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্ভিদ সংরক্ষণ উইং এর সম্মানিত পরিচালক জনাব মোঃ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর শস্য বিভাগের সদস্য পরিচালক ড. মোঃ আবদুছ ছালাম প্রধান অতিথির আসন অলংকৃত করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোছাঃ জোহরা খাতুন। জাতিসংঘের খাদ্য ও কৃ্ষি সংস্থা বাংলাদেশের সহকারী প্রতিনিধি এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নূর আহাম্মদ খোন্দকার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হন।

ফল আর্মিওয়ার্ম এর টেকসই ব্যবস্থাপনার জন্য স্থানীয় দক্ষতা বৃদ্ধি এবং চলমান কর্মসূচির মধ্যে সমন্বয় স্থাপনের উদ্দেশ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অধীনে গৃহীত প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী পরিচালক কে প্রধান করে ন্যাশনাল টাস্কফোর্স গঠিত হয়। এছাড়াও ৫১ টি মাঠ দিবসের মাধ্যমে প্রায় ৫১০০ জন কৃষকের মধ্যে ফল আর্মি ওয়ার্ম সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়েছে।

সমাপনী কর্মশালার উদ্দেশ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত ছিল বাস্তবায়িত প্রকল্প কার্যক্রমের ব্যাপক অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়া, ফল আর্মিওয়ার্ম (এফএডবলু ) প্রতিরোধের জন্য বাংলাদেশের চূড়ান্ত জাতীয় কর্মপরিকল্পনা উপস্থাপন করা, এফএডবলু নিয়ন্ত্রণের সাথে জড়িত স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং বাংলাদেশে চলমান এফএডবলু নিয়ন্ত্রণ ও
ব্যবস্থাপনা প্রচেষ্টার জন্য সম্মিলিতভাবে একটি রোডম্যাপ তৈরি করা।

এফএও ফল আর্মিওয়ার্ম মোকাবেলায় বাংলাদেশ জাতীয় কর্ম পরিকল্পনা প্রস্তুত করতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে যা কর্মশালায় উপস্থাপন করা হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ কর্ম পরিকল্পনাটিকে অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ হিসেবে আখ্যা দেন এবং সাধুবাদ জানান। কর্মপরিকল্পনাটি কৃষি মন্ত্রণালয়ের অনুমোদনের পর পোকা দ্বারা ফসলের ক্ষতি মোকাবেলায় কাজ করবে।

 

বিষয়:টেকসই ব্যবস্থাপনাফল আর্মিওয়ার্মসমাপনী কর্মশালা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…