চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের মস্তিষ্কের কোষ দিয়ে তৈরি হবে কম্পিউটার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানুষের মস্তিষ্কের রহস্য ও ক্ষমতা সম্পর্কে এখনও অজানা অনেক কিছু। এই অজানাকে জানতে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। সেই ধারাবাহিকতায় এবার মানব-মস্তিষ্কের কোষকে কীভাবে কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত করা যায় তা নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি গবেষণার ফলাফল।

আনন্দবাজার জানিয়েছে, বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচার ইলেকট্রনিকসে প্রকাশিত নিবন্ধে বিজ্ঞানীরা বলছেন, নতুন এই আবিষ্কার নিউরোমরফিক কম্পিউটিংয়ের অগ্রগতির ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখবে।

মস্তিষ্কের গঠনগত ও কার্যগত একক হল নিউরন। তার সাহায্যে মস্তিষ্কের মধ্যে বিপুল তথ্য বিশ্লেষিত হয়। গবেষকরা জানিয়েছেন, এর অন্যতম কারণ মস্তিষ্কের ‘প্রসেসর’ ও ‘মেমরি ডিভাইস’ দু’টির কাজই করে নিউরন। এইবার, মস্তিষ্কের নিউরন যেভাবে কাজ করে, কম্পিউটারও যাতে সেভাবে অনায়াসে কাজ করতে পারে, সেই পথ খুঁজছেন বিজ্ঞানীরা।

গবেষকেরা মানুষের স্টেম সেল থেকে উদ্ভূত একটি ত্রিমাত্রিক ব্রেইন অর্গানয়েড বা মস্তিষ্ক টিস্যুর অনুরূপ একটি টিস্যুর সাহায্যে ‘ব্রেইনোওয়্যার’ নামে একটি সিস্টেম তৈরি করেছেন। ল্যাবরেটরিতে তৈরি মানুষের মস্তিষ্কের কোষকলা বা অর্গানয়েডের সাথে কম্পিউটারের সার্কিট যোগ করে তৈরি এই সিস্টেম ভয়েস রেকগনিশন করতে সক্ষম।

ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের গবেষক ফং কুয়ো ও তার সঙ্গী গবেষকদের আবিষ্কৃত এই কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তার মতো এখনও শতভাগ ফলাফল দিতে না পারলেও তাদের মতে, এই আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কুয়ো জানান, একটি নির্দিষ্ট অর্গানয়েডকে কম্পিউটারের সার্কিটের সঙ্গে যুক্ত করা হয়। তার পরে, সেগুলোর মাধ্যমে পাঠানো হয় মৃদু বিদ্যুৎ তরঙ্গ। অর্গানয়েডের প্রতিক্রিয়া একটি সেনসরের সাহায্যে গ্রহণ করা হয়। মেশিন লার্নিং অ্যালগরিদমের সাহায্যে বিশ্লেষণ করা হয় প্রতিক্রিয়ার অর্থ।

এই ব্রেইনোওয়্যারের ভাষাগত দক্ষতা যাচাই করতে গিয়ে বিজ্ঞানীরা সেটিকে আটজন পুরুষ কণ্ঠের ২৪০টি অডিও ক্লিপ শোনান যেখানে ৭৮ শতাংশ পর্যন্ত নির্ভুল উত্তর দিয়েছিল সিস্টেমটি। কুয়ো জানিয়েছেন, ‘ব্রেনোওয়্যার’ আবহাওয়া সংক্রান্ত আগাম তথ্য এবং আরও জটিল কাজ করতে পারে কি না তা নিয়ে আরও গবেষণা চালাবেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কম্পিউটারব্রেইনোওয়্যারমস্তিষ্কের কোষ
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT