চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওর মহাপরকিল্পনার খসড়া মূল্যায়নে মতামত আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যেই সরকার বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সমন্বিত সমীক্ষার মাধ্যমে হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন তৈরি করেছে এবং তা নিয়ে মতামত আহ্বান করেছে।

‘হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করণের জন্য সমন্বিত সমীক্ষা’ প্রকল্পের আওতায় প্রণীত এই খসড়া প্রতিবেদনটি ২৪ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.mowr.gov.bd এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট dbhwd.gov.bd-এ পাওয়া যাচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, নীতিনির্ধারক, উন্নয়ন সংস্থা ও সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত নেয়ার উদ্দেশ্যে এটি উন্মুক্ত করা হয়েছে।

অধিদপ্তর জানায়, হাওর অঞ্চলের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ও জলাভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই খসড়া মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ফলে ভবিষ্যতে একটি টেকসই ও বাস্তবভিত্তিক হাওর উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সকলের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খসড়া প্রতিবেদনের বিষয়ে যেকোন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা কিংবা ব্যক্তি আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে মতামত বা পরামর্শ পাঠাতে পারবেন। মতামত পাঠানোর জন্য [email protected] ঠিকানায় ই-মেইল পাঠানো যাবে। এছাড়া ডাকযোগেও মহাপরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২, গ্রীন রোড, ঢাকা-এই ঠিকানায় মতামত পাঠানো যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খসড়া মূল্যায়নমতামত আহ্বানহাওর মহাপরিকল্পনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেতন ও আয় করমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT