চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের আগের রাতে কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২২
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লা সিটি নির্বাচনে (কুসিক) ভোটের আগের রাতে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। 

মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ সংঘর্ষ হয়।

বুধবার সকালে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

করাত প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির জানান, কাটাবিল এলাকার লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান আরমানের লোকজন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন।  এ সময় তার লোকজন বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার তিনজন কর্মী মো. উজ্জ্বল, মো. রাফি ও মো. শাওন আহত হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে আরমানুরের বক্তব্য পাওয়া যায়নি।

ওসি সহিদুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।  তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ৭
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT