বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকার কথা হরহামেশা শোনা গেলেও ক’জনই বা তা কানে নেন? এ কারণেই তাপমাত্রা বেড়ে পাহাড়ের চূড়ায় জমে থাকা হিমবাহ গলে যাওয়ার দৃশ্য মানুষকে দেখাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে উত্তর মেরুর দেশ কানাডা। দেশটির আলবার্টা প্রদেশের কলম্বিয়া আইসফিল্ড ভ্রমণ একদিকে মানুষকে যেমন পরিবেশ-সচেতন করছে, তেমনই আনন্দ পর্যটনেও রাখছে বড় ভূমিকা।







