চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসন্তের রঙে রঙিন রাবি ক্যাম্পাস

সাজিদ হোসেন সাজিদ হোসেন
৫:০৭ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
বসন্তের উৎসবে রঙিন পোশাক পরা মানুষজনের নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষ্ণচূড়ার ডালে লেগেছে আগুন, বাতাসে বইছে ফাগুন। গাছে থোকায় থোকায় মেলেছে শিমুল ও পলাশ। শীতের তীব্রতা কাটিয়ে দক্ষিণা হাওয়ার গুঞ্জণও শুরু হয়েছে। চারপাশে মৌ মৌ গন্ধ। উঁকি দিচ্ছে আমের মুকুলও। বাতাসে ফুলের গন্ধ ভেসে এসে বলছে বসন্ত এসে গেছে।

পহেলা ফাল্গুনে ঋতুরাজ বসন্তকে বরণ করতে সারাদেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মেতেছে উচ্ছ্বাসে। আজ দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে।

দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ঋতুরাজ বসন্তকে বরণ করে নেন আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি, সঙ্গীত, চারুকলা বিভাগসহ বিভিন্ন বিভাগ নবীন শিক্ষার্থী ও বসন্তকে বরণ করতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে।

Banglabid

তরুণদের গায়ে বাহারি রঙের পাঞ্জাবি, বাসন্তি রাঙা শাড়ি আর খোঁপায় ফুল গুঁজে তরুণীরা এসেছেন বসন্তকে বরণ করতে। শিক্ষার্থীদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, প্যারিস রোড, ইবলিশ চত্বর, পশ্চিমপাড়া, পরিবহন চত্বর ও শহীদ মিনার প্রাঙ্গণ।

বসন্ত বরণে ক্যাম্পাসে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, আশেপাশের স্কুল-কলেজ থেকেও অনেকে এসে ভিড় জমিয়েছে। সব মিলিয়ে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহবুব বলেন, ‘বসন্তবরণে ক্যাম্পাসে ঘুরতে খুব ভালো লাগছে। ক্যাম্পাসে আজকে অন্যরকম অনুভূতি হচ্ছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব ভালো লাগছে।’

Reneta

ক্যাম্পাসে ঘুরতে এসেছেন চারু নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, ‘আবহমান বাঙালির সংস্কৃতির সাথে মিশে আছে বসন্তবরণ উৎসব। প্রকৃতির মতোই নতুন রূপে সেজেছে ক্যাম্পাস। বিভিন্ন বিভাগের আয়োজন আমাকে মুদ্ধ করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

আগস্ট ১৫, ২০২৬

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT