চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষিকা খায়রুন নাহারের স্বামী মামুনের জামিন নামঞ্জুর

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
৬:৫৩ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২২
জনপদ, নাটোর
A A
আদালত থেকে জামিন না পেয়ে মামুনের ছবি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে এক কলেজছাত্রকে বিয়ে করে আলোচনায় আসা কলেজ শিক্ষিকা খাইরুন নাহারের (৪৫) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক স্বামী মামুন হোসেনের (২২) জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। কিন্তু ছুটির দিন হওয়ায় বিকালে ৫টা ৩৩মিনিটে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করা হয়। বিচারক শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী অ্যাড. গোলাম সারোয়ার স্বপন বলেন, মামুন হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ আনতে পারেনি পুলিশ। এ কারণে ৫৪ ধারায় তাকে আদালতে পাঠিয়েছেন। সুতরাং আমরা তার জামিন পাওয়ার হকদার। আগামীকাল পুনরায় জামিনের জন্য আবেদন করা হবে।

কোর্ট দারোগা আরিফুল ইসলাম বলেন, যেহেতু খায়রুন নাহারের মামলাটি তদন্ত চলছে। সেকারণে তাকে জামিন দেওয়ার বিরোধীতা করা হয়েছে । আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খায়রুন নাহার মৃত্যুর ঘটনায় তার চাচাত ভাই গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় গ্রামের সাবের উদ্দিন বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, পূর্বে স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পরে ফেসবুকের মাধ্যমে নাটোর সরকারী এনএস কলেজ ছাত্র গুরুদাসপুর পোয়ালসুরা পাটপাড়া গ্রামের মামুন হোসেনের সঙ্গে কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ২০২১ সালের ১২ ডিসেম্বর কাজী অফিসে গিয়ে কলেজ ছাত্র মামুন ও শিক্ষক খায়রুন নাহার বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর বিষয়টি জানাজানি হয়।

বিয়ের ঘটনা জানাজানি হলে মামুনের পরিবার মেনে নিলেও শিক্ষিকার পরিবার থেকে বিয়ে মেনে নেয়নি। ফলে তারা নাটোর শহরের বলারীপাড়া এলাকায় মোল্লা ম্যানশনের ৪ তলার একটি ফ্লাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এ অবস্থায় রোববার সকালে ওই ফ্ল্যাট থেকে খায়রুন নাহারের মৃতদেহ উদ্ধার করা হয়।

ট্যাগ: স্বামী গ্রেফতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৯

পরবর্তী

পাকিস্তানের ভূত এখনো নামেনি

পরবর্তী
বাংলাদেশের একটি আধুনিক ভবন, চারপাশে গাছপালা ও পতাকাpole. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ভূত এখনো নামেনি

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের সমাগম, ফুলের অর্ঘ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কথায় নয়, বঙ্গবন্ধুকে মনে লালন করতে হবে

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT