২৪ বছরে অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে প্রকাশিত হলো ২শ’ বছরের বাঙালি চিন্তার অনন্য সংকলন ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ’। প্রথম পর্বে ৫টি বিষয়ে ৫৪ খণ্ডের মোড়ক উন্মোচন হল শনিবার। বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়নাতনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থমালার সম্পাদকসহ শিল্প ও সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা। এই ধরনের রচনাসংগ্রহ উচ্চ আদর্শ ও মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






