পরিবেশ

বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সূর্যাস্তের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার আকাশে সূর্যাস্তের সময় সূর্য ডুবে যাচ্ছে, শহরের ভবনগুলো দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রশমিত হতে শুরু করেছে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ ১১ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়ে বলা হয়, দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ শেষ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলা সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশিমিত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাজশাহীতে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

বিষয়:তাপমাত্রা শৈত্য প্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…