রাজনীতি

রাজধানীতে বিএনপি’র পদযাত্রায় ককটেল হামলা

রাজধানীতে বিএনপি'র পদযাত্রায় ককটেল হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বিএনপি’র পদযাত্রায় ককটেল হামলার সময় জনতার ভিড় ও ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুর বাংলা কলেজের সামনে বিএনপি’র নেতা-কর্মীদের পদযাত্রার ওপর ককটেল হামলাসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পদযাত্রার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…