চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১০:৩৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২২
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে পরীক্ষামূলকভাবে শুরু করা উত্তোলন তিনদিনের মাথায় বন্ধ হয়েছে।

খনির ৫২ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ার কারণে কয়লা উত্তোলন সাময়কিভাবে বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় তিন মাস বন্ধ থাকার পর গত বুধবার (২৭ জুলাই) খনির নতুন ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। ফলে কয়লা সংকটের কারণে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া এবং উত্তরাঞ্চলে অতিরিক্ত লোডশেডিং হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে উঠবে বলে আশা করছে খনি কর্তৃপক্ষ।

খনি সূত্রে জানা গেছে, গত (১ মে) খনির ১৩১০ নম্বর ফেজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শেষ হলে, ওই কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে পরিত্যক্ত ফেজ থেকে নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কার কাজ শেষ করে আগস্টের মাঝামাঝি খনির নতুন ১৩০৬ নম্বর ফেজ থেকে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যা নির্ধারিত সময়ের ২০ দিন আগেই গত বুধবার সকালে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল হাসান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কয়লা উত্তোলন কাজের উদ্বোধন করেন।

কিন্তু, তার আগেই কয়লা খনিতে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হন। এছাড়াও অসুস্থ কয়েকজনের নমুনা ফলাফলে দু’দিন আগে বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত খনিতে ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অসুস্থ আরো কয়েকজনের শরীরের নমুনা ফলাফলের অপেক্ষায় রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT