অর্থনীতি

সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি

সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমছে। আগামী ১ জানুয়ারি থেকে এ সময়সূচি কার্যকর হবে।

পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন-ধর্মঘটকে বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

বিষয়:পেট্রোবাংলা সিএনজি স্টেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…