বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। যানবাহনে ভাঙচুর ও আগুন দিয়েছে পিকেটাররা। কিছু জেলায় বিএনপি’র সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। মানিকগঞ্জে ঢাকা-আরিচা সড়ক অবরোধের সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।







