চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির বর্ধিত সভায় সংর্ঘষ, আহত ১২

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৭:২৫ অপরাহ্ণ ০৮, জুন ২০২২
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, রাজনীতি
A A
অসুস্থ ব্যক্তি হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন, চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে জাতীয় পার্টির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে ১২জন আহত হয়েছে। আর এ ঘটনায় সাবেক এমপি আবুল কাশেমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।

বর্তমানে তিনি শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার পেটের উপর পাঁজরের ডানপাশে ছুরিকাঘাত করা হয়।

আজ বেলা ১১টার দিকে স্থানীয় জাতীয় পার্টির মোজাম্মেল হক গ্রুপ ও আসু গ্রুপের অনুসারীরা বর্ধিত সভাস্থল টাঙ্গাইল প্রেসক্লাবের হলরুমে প্রবেশ এবং স্থান দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Banglabid

স্থানীয় নেতাকর্মীরা জানান, বর্ধিত সভাকে কেন্দ্র করে শুরু থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সকাল ১১টার দিকে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেমসহ নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের নিয়ে সভাস্থলে পৌঁছালে চরম উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে মোজাম্মেল হক গ্রুপের অনুসারীরা অপর গ্রুপের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ১২ জন আহত হয়। ছুরিকাঘাত করা হয় সাবেক এমপি আবুল কাশেমকে।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সাবেক মন্ত্রী মজিবুল হক চুন্নু এর সামনেই এই হামলা ও আহতের ঘটনা ঘটেছে।

Reneta

এ বিষয়ে আবুল কাশেম বলেন, সকাল থেকে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক তার কর্মীদের দিয়ে প্রেসক্লাবের সিড়ি দখল করে রাখে। সকালে কেন্দ্রীয় নেতাদের সার্কিট হাউজে রিসিভ করে সভাস্থলে যাওয়ার সময় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় উঠলে আমার উপর হামলা করে। এক পর্যায়ে মোজ্জাম্মেল হকের কর্মী ছুরি দিয়ে আঘাত করেন। আমার শরীরের পোশাক ছিড়ে ফেলে। অন্য একজনের পাঞ্জাবী নিয়ে সভাস্থলে বসলে শরীর থেকে রক্ত ঝড়তে দেখে ক্লিনিকে এসে চিকিৎসা নিচ্ছি। দলীয় নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নিবে আমি তাই মেনে নিবো।

বর্ধিত সভার প্রধান অতিথি মজিবুল হক চুন্নু বলেন, এ ধরনের কিছু ঘটেনি। ঘটলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব এমপি লিয়াকত হোসেন খোকাসহ অন্যরা।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গেমিং উপভোগ্য করতে হাইপারক্যাজুয়াল গেমিং ‘এমগেমস চ্যাটবট’

পরবর্তী

এত মৃত্যুর বিনিময়ে কী শিক্ষা পেলাম!

পরবর্তী
দুর্ঘটনা স্থানে উদ্ধারকর্মীরা কাজ করছে, ধ্বংসাবশেষ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

এত মৃত্যুর বিনিময়ে কী শিক্ষা পেলাম!

জনপ্রিয় ব্যক্তি ও পুলিশ সদস্যসহ পথচারীরা চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ী হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT