চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাদিকে গুলির ঘটনার সন্দেহভাজন ব্যক্তি অক্টোবরেও ছিল আওয়ামী লীগের মিছিলে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: রিউমার স্কানার এর পেজ থেকে নেওয়া

ছবি: রিউমার স্কানার এর পেজ থেকে নেওয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের নেতৃত্বে ২০২৫ সালের ২৮ অক্টোবরেও মিছিল করেছে আওয়ামী লীগ। ফয়সালকে ‘গুপ্ত শিবির’র বলে বিভিন্ন প্রচারণা চলানো হচ্ছে, যা ঠিক না বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

শনিবার (১৩ ডিসেম্বর) রিউমার স্ক্যানার তাদের পেজে এ বিষয়টি তুলে ধরেছে।

সেখানে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের নেতৃত্বে ২০২৫ সালের ২৮ অক্টোবরেও মিছিল করেছে আওয়ামী লীগ। অর্থাৎ, ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি মাসুদকে গুপ্ত শিবির দাবিতে প্রচারণাটি সম্পূর্ণ ভুয়া।

এরআগে শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগরের বন্ধ কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পরপরই ডিএমপি পুলিশ হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে একজন সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে পলাতক।

এরপরই সন্দেহভাজন মাসুদ নামে ওই ব্যক্তি গুপ্ত শিবির’র দাবি করে বিভিন্ন ছবি ও ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। রিউমার স্কানার দাবি করছে, হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম মাসুদ এক মাস আগেও ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছেন। তার প্রমাণ হিসেবে কয়েকটি ছবিও প্রকাশ করেছে তারা। গত ২৮ অক্টোবরের আরেকটি পোস্টের স্ক্রিনশট যা ইতোমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে বলেও দাবি করছে রিউমার স্কানার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিউমার স্কানারশরিফ ওসমান হাদিসন্দেহভাজন মাসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু, কৃষক পাবে যেসব সুবিধা

এপ্রিল ১৪, ২০২৬

কৃষক ভালো থাকলে সারাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচাতে লিভারপুলের ‘বিশেষ’ কিছু দরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার

এপ্রিল ১৪, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা অংশ নেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। ছবি: সংগৃহীত

বৈশাখী শোভাযাত্রায় বিদেশি অতিথি, বিশ্ববন্ধুত্বের বার্তা

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT