ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে একটি ক্যাথলিক গির্জায় রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় ভোরের দিকে অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীদের হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
জাতিসংঘ মিশন এবং কঙ্গোর সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, কঙ্গোর সেনাবাহিনী এই গণহত্যার নিন্দা জানিয়েছে। তারা জানায়, প্রায় ৪০ জন বেসামরিক লোককে চাপাতি দিয়ে হত্যা করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উপ-প্রধান ভিভিয়ান ভ্যান ডি পেরে বলেছেন, নিরাপত্তাহীন বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে, বিশেষ করে উপাসনালয়ে এই ধরণের আক্রমণ কেবল বিদ্রোহই নয় বরং মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইনের সমস্ত নিয়মের পরিপন্থী।
কয়েক মাস ধরেই ইতুরি অঞ্চলে শান্ত অবস্থা বিরাজ করছিল। ফেব্রুয়ারিতে মাম্বাসা অঞ্চলে এডিএফের সর্বশেষ বড় হামলায় ২৩ জন নিহত হয়েছিল।








