চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা আয়োজনে চুয়াডাঙ্গা মুক্ত দিবস উদযাপন

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
১:৫১ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
চুয়াডাঙ্গায় মুক্ত দিবসের আনন্দমুখর র‌্যালি ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গা দিবস পালিত

আজ ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

রোববার ৭ ডিসেম্বর সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দিনের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর আজকের এই দিনেই ভারত সীমান্ত ঘেঁষা চুয়াডাঙ্গা পাক হানাদার মুক্ত হয়েছিল। এদিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর চুয়াডাঙ্গা ছেড়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা অভিমুখে পালিয়ে যায়। হানাদারমুক্ত হয় চুয়াডাঙ্গা।

ট্যাগ: ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধচুয়াডাঙ্গা মুক্ত দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

পরবর্তী

দুদিন ধরে সিরাজগঞ্জে দুই মহল্লার মধ্যে সংঘর্ষ চলছেই

পরবর্তী
সিরাজগঞ্জে দুই মহল্লার মধ্যে সংঘর্ষের দৃশ্য, ধুলা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিন ধরে সিরাজগঞ্জে দুই মহল্লার মধ্যে সংঘর্ষ চলছেই

আঘাতপ্রাপ্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সেনা সদস্যের ওপর প্রজন্ম লীগ নেতার নেতৃত্বে হামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT