বাংলাদেশ

পুলিশের নতুন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

পুলিশের নতুন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের নতুন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অফিসিয়াল ছবি, বাংলাদেশ পুলিশ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার। আর র‌্যাবের মহাপরিচালক করা হয়েছে এডিশনাল আইজি খুরশিদ হোসেনকে। 

এই আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন। বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।

বিষয়:আইজিপি পুলিশের মহাপরিদর্শক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…