চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে ৮ পর্বের সিরিজ ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২২
বিনোদন
A A

শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’।

বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। এটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচার শুরু হবে ঈদুল আযহার আগের দিন থেকে, প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। চলবে ঈদের ৭ম দিন পর্যন্ত।

৮ পর্বের এই সিরিজে আফজাল হোসেন ছাড়াও অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত প্রমুখ।

এর গল্পে দেখা যাবে, মানিকগঞ্জের জমিদার মানিক একদিন শিকারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর নানান চিকিৎসাতেও তিনি সুস্থ হয়ে ওঠেননি। অসুস্থ জমিদার মানিকের দেখভালের দায়িত্ব নেয় তার চাচা-চাচি। তাদের তত্ত্বাবধানেই তার চিকিৎসা চলে। একদিন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এটা কী স্বাভাবিক মৃত্যু নাকি খুন?

জীবিত অবস্থায় একবার ছোট কাকুকে তার মানিক প্যালেসে আমন্ত্রণ জানায়। চিঠিতে তিনি লিখেন অনেক কথা আছে ছোটকাকুর সঙ্গে। সময় করতে না পারায় ছোট কাকুর আর যাওয়া হয়ে ওঠে না। এরইমধ্যে খবর আসে জমিদার মানিক মিয়া বেঁচে নেই। তার এই মৃত্যুরহস্য উদ্ঘাটনের জন্য ছোট কাকু ছুটে যান মানিক প্যালেসে। বেরিয়ে আসে একের পর এক রহস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ষাঈদ ২০২২ফরিদুর রেজা সাগরলিড বিনোদনসিনেমাসিরিজসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT