চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হেনস্তার অভিযোগে কোরিওগ্রাফার জানির জাতীয় পুরস্কার বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
জনপ্রিয় কোরিওগ্রাফার জানি, জাতীয় পুরস্কার বাতিলের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হেনস্থার অভিযোগে জাতীয় পুরস্কার প্রত্যাহার করা হল ‘স্ত্রী ২’ খ্যাত কোরিওগ্রাফার জানি মাস্টারের। মূলত দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বড় পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। দক্ষিণী ও বলিউড দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কোরিওগ্রাফার হিসাবে বেশ সুপরিচিত নাম জানি মাস্টার। যার আসল নাম শাইক জানি বাশার।

এই মুহূর্তে ধর্ষণের অভিযোগে জেলবন্দি রয়েছেন কোরিওগ্রাফার জানি মাস্টার। ‘তিরুচিত্রম্বলাম’ ছবির গান ‘মেঘম করুককথা’র জন্য সেরা কোরিওগ্রাফার হিসাবে জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি। যদিও এই গানের আরও এক কোরিওগ্রাফার সতীশ কৃষ্ণনের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান জানি মাস্টার। তবে শুক্রবার (৪ অক্টোবর) কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেল বিবৃতি দিয়ে জানায়, এই জাতীয় পুরস্কার প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেলের উপ-পরিচালক ইন্দ্রাণী বোসের স্বাক্ষরিত চিঠিতে লেখা রয়েছে, ‘অভিযোগের গুরুতরতা এবং বিষয়টি বিচারাধীন হওয়ার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ২০২২ সালের (তিরুচিত্রম্বলম ছবির জন্য) সেরা কোরিওগ্রাফারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাইক জানি বাশার থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।’

Banglabid

শুধু তাই নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেল আগামী ৮ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জানি মাস্টারকে দেওয়া আমন্ত্রণও প্রত্যাহার করে নিয়েছে। ঘটনাক্রমে জানিকে এই সপ্তাহে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল যাতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তবে এখন কেন্দ্রের তরফে সেই আমন্ত্রণ প্রত্যাহার হয়ে যাওয়ায় তার অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে আদালতে কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার বিষয়।

জানি মাস্টারকে গত ১৯ সেপ্টেম্বর পুলিশ গোয়া থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে হায়দরাবাদে নিয়ে আসা হয়। পরে তাকে সেখানকার আদালতে হাজির করা হলে তার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত হয়।

জানি মাস্টারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তার সহকারী কোরিওগ্রাফার। অভিযোগকারী পুলিশকে জানান, তিনি জানি মাস্টারের সঙ্গে ২০২০ সালে একটা কাজের জন্য মুম্বাই সফরের সময় তিনি যৌন হেনস্থার শিকার হন। আর এই যৌন হয়রানি অব্যাহত ছিল, এমনকি জানি এই বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে হুমকিও দিয়েছিলেন। –হিন্দুস্থান টাইমস

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জানি মাস্টারশাইক জানি বাশার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

আগস্ট ১৫, ২০২৬

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT