চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীর সুস্থতা কামনায় কনসার্টে সমবেত সংগীত

সোহরাওয়ার্দী উদ্যানে চৈত্র সংক্রান্তির সফল কনসার্ট আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ন ১৪, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে রবিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হলো চৈত্র সংক্রান্তি উৎসব। বিপুল জনস্রোতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশিত হলো ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৩ এপ্রিল ৩টা ৪৫মিনিট থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন (উপসচিব)। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন সকলকে চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশে এই প্রথমবারের মতো দেশ সেরা সকল ব্যান্ড শিল্পী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর শিল্পীদের নিয়ে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো।”

ঢাক-ঢোল বাদ্য পরিবেশনার মাধ্যমে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বাংলার গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করেন শিল্পীরা। ত্রিপুরা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইমাং’ ও খাসিয়া জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইউনিটি’ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষায় সংগীত পরিবেশন করেন।

পরিবেশনা নিয়ে মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’, তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। বান্দরবান থেকে ‘বেসিক গিটার লার্নিং স্কুল’-এর শিল্পীরা ও মারমা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘চিম্বুক’ তাদের জাতিগোষ্ঠীর ভাষায় সংগীত পরিবেশন করে।

Reneta

সন্ধ্যায় জনপ্রিয় গান নিয়ে মঞ্চে আসে ব্যান্ড ‘এভোয়েড রাফা’। এরপর গারো জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘এফ মাইনর’ ও ‘দি রাবুগা’ তাদের পরিবেশনা উপস্থাপন করেন। ব্যান্ড ‘ভাইকিংস’ ও ব্যান্ড ‘লালন’ দর্শকপ্রিয় গানগুলো পরিবেশন করেন। আবারো চাকমা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইনভোকেশন’ তাদের কয়েকটি গান পরিবেশন করেন।

ব্যান্ডদল ‘ফিডব্যাক’, ‘আর্টসেল’ ও ‘ওয়ারফেজ’ তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে। সবশেষে ‘ওয়ারফেজ’ এর নেতৃত্বে সমবেত সংগীত ‘Heal the world’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্টসেলওয়ারফেজকনসার্টগানচৈত্র সংক্রান্তিব্যান্ড শোলিড বিনোদনশিল্পকলাসংগীতসমবেত সংগীতসংস্কৃতি মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
ছবি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মার্চ ১৯, ২০২৬
ছবি: দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান।

ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদ রয়েছে: শেল

মার্চ ১৯, ২০২৬

যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT