চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, স্বাস্থ্য
A A
চট্টগ্রামে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের সফলতা উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের চিকিৎসা খাতে প্রথমবারের মতো অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) সফলভাবে সম্পন্ন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

সোমবার চিকিৎসার অভিজ্ঞতা বর্ণনা করতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর হেমাটোলজি ও বিএমটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ ও তার দল। তিনি ও তার দল দেশের বেসরকারি খাতে বিএমটি চিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করছে। চলতি বছরের প্রথম দিন থেকেই তারা হাসপাতালের ডে-কেয়ার সুবিধাসহ ইন-পেশেন্ট ও আউট-পেশেন্ট সুবিধা প্রদান শুরু করেছে।

চিকিৎসা অভিজ্ঞতা সম্পর্কে ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, “বিএমটি একটি সূক্ষ্ম ও জটিল চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যাওয়া বোন ম্যারো বা অস্থি মজ্জাতে সুস্থ কোষ প্রতিস্থাপন করা হয়। রক্তজনিত অসুখ, যেমন; লিউকেমিয়া, লিম্ফোমা ইত্যাদি রোগে আক্রান্তদের জন্য এটি জীবন রক্ষাকারী একটি চিকিত্সা পদ্ধতি। চট্টগ্রামের চিকিৎসা খাতের প্রথম অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) সফলভাবে সম্পন্ন করতে পেরে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম অত্যন্ত আনন্দিত। এটি আমাদের জন্য তো বটেই, একইসাথে চট্টগ্রামবাসীর জন্যেও গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “বিএমটি পরিষেবা প্রদানের মাধ্যমে আমরা এখন অনেক কম খরচেই রোগীদের সেরা চিকিৎসাসেবা ও অভিজ্ঞতা প্রদান করতে পারবো। শীঘ্রই এটি সকলের জন্য সহজলভ্য করে তোলা হবে এবং আর কাওকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।”

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিলেন জুকারবার্গ

পরবর্তী

ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন ভারত, মালয়েশিয়া ও আর্জেন্টিনার প্রতিনিধি

পরবর্তী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন ভারত, মালয়েশিয়া ও আর্জেন্টিনার প্রতিনিধি

বিএনপি নেতা শাখাওয়াত হোসেন বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদযাত্রা কর্মসূচিকে বিজয় যাত্রা বলছে বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT