চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরবাজের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটির রেকর্ড গড়ে বড় সংগ্রহের দিকে যাচ্ছে আফগানিস্তান। ওপেনার রাহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরি ও ইব্রাহিম জাদরানের হাফ-সেঞ্চুরিতে ওপেনিং জুটির নতুন রেকর্ড গড়েছে সফরকারী দল।

সাকিব আল হাসানের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন গুরবাজ। তার উল্লাস ছিল দেখার মতো। ১০০ স্ট্রাইক রেটে নিজের চতুর্থ সেঞ্চুরি তোলেন ডানহাতি ওপেনার। ২৯তম ওভারে মোস্তাফিজের বলে সিঙ্গেল নিয়ে তৃতীয় ফিফটির দেখা পান আরেক ওপেনার জাদরান।

বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছেন না গুরবাজ ও জাদরান। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে নিয়ে ছুটছেন উড়ন্ত পথে। চট্টগ্রামে টাইগারদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কোনো উইকেট না হারিয়ে এগোচ্ছে আফগানিস্তান।

ওপেনিং জুটিতে আফগানদের ১১ বছর আগের রেকর্ড ভেঙেছেন গুরবাজ ও জাদরান। ওপেনিংয়ে তাদের সর্বোচ্চ জুটি ছিল ১৪২। ২০১১ সালে শারজায় নেদারল্যান্ডসের বিপক্ষে করিম সাদিক ও আহমেদ জাভেদ আহমাদি করেছিলেন সে রেকর্ড। এবার পৌঁছে গেছেন দুশর কাছে।

এ প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ৩০ ওভারে ১৮৭ রান। গুরবাজ ১০৫ বলে ১০৩ ও ইব্রাহিম ৭৯ বলে ৫৮ রানে অপরাজিত আছেন।

বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে সিরিজ শুরু করে আফগান দল। সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুতে চাপেই আছে স্বাগতিক দল। তিন পেসার ও দুই স্পিনার মিলেও এনে দিতে পারেননি কোনো সাফল্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুরবাজচট্টগ্রামজাদরানদ্বিতীয় ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT