চট্টগ্রামের বহুল আলোচিত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ৭৬ দশমিক ২৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছে বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী। আগামী মাসেই শেষ হওয়ার কথা রয়েছে প্রকল্পের মেয়াদ। সিডিএ এবং বাস্তবায়নকারী সংস্থা আশা করছে, এবারের বর্ষায় জলাবদ্ধতা নিরসনের সুফল পাবে নগরবাসী। তবে এ নিয়ে শংঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র।






