চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকেছে চীনা সৈন্যরা: আনন্দবাজার পত্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনা পতাকা ও চিহ্নিত পাথর, সীমান্তে নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচলের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনা। এমনটাই দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা।

স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অরুণাচলের অঞ্জো জেলার কাপাপু এলাকায় চীনের সেনার ক্যাম্পের খোঁজ মিলেছে। এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ঘাঁটি করেছে চীনের সেনারা। চীন এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত।

অঞ্জো জেলার চাগলাগাম এলাকা থেকে দুই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভারতীয়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলওসি) অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা।

স্থানীয়দের দাবি ছিল, চীনের পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ)-র হাতে বন্দী রয়েছেন তারা।

অঞ্জোর বিধায়ক অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল ওই সময় বলেছিলেন, চীন সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কি না। তবে আমাকে বলা হয়েছে, বেঁচে আছেন দুজনেই।

যদিও অঞ্জোতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও মন্তব্য করেননি।

আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, ভারত-চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। এক সপ্তাহ পিএলএ-র হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা। ২০২২ সালেও এক কিশোর ৯ দিন চীনের সেনার হাতে বন্দী ছিলেন।

আগেও একাধিক বার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে চীন-অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দইমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী।

ট্যাগ: ৬০ কিলোমিটারচীনা সেনার ক্যাম্পচীনের সেনাসেভেন সিস্টার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারের বদির ভাতিজা ইউনিয়ন চেয়ারম্যান গ্রেপ্তার

পরবর্তী

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির বিশেষ বার্তা

পরবর্তী
বিএনপির সমাবেশে দলীয় পতাকা উড়ছে, নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির বিশেষ বার্তা

সাকিব আল হাসান প্রস্তুতি নিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সিরিজের আগে কাউন্টিতে সাকিব

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT