রাজনীতি

জামায়াতের আমিরের সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীনের রাষ্ট্রদূত ও জামায়াতের আমিরের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের রাষ্ট্রদূত ও জামায়াতের আমিরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৬) সেপ্টেম্বর সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের বাসভবনে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

জামায়াতে ইসলামী জানিয়েছে, এক ঘণ্টার বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ হয়েছে, দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। সে সময় রাষ্ট্রদূত জামায়াতে ইসলামীর আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বিষয়:চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ডা. শফিকুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…