চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রী’র শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইয়েই আজ রাজধানীর ধানমন্ডির ৩২নং সড়কে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রী আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌছুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।

চীনা পররাষ্ট্র মন্ত্রী ইয়েই বঙ্গবন্ধু’র প্রতি শ্রদ্ধা জানানোর পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে পরিদর্শন বইতে সাক্ষর করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে চীনা পররাষ্ট্র মন্ত্রী ইয়েই’র সঙ্গে ছিলেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য আজ বিকেলে ঢাকা সফরে আসেন। কৃষি মন্ত্রী এবং আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য মুহম্মদ আবদুর রাজ্জাক ঢাকায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান।

আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। তিনি একইদিনে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুর প্রতিকৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার

জুন ২১, ২০২৬

স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের বাড়তি চিন্তা ‘কার্ড-প্রিয়’ রেফারি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন

জুন ২১, ২০২৬
সংগৃহিত

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্তের আহ্বান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT