চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মহার বাড়াতে প্রতি শিশুর জন্য আর্থিক সহায়তা দিচ্ছে চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
খুশি মা ও শিশুর ছবি, উজ্জ্বল মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে তিন বছরের কম বয়সী প্রতি শিশুর জন্য বছরে ৩ হাজার ৬০০ ইউয়ান (প্রায় ৫০০ মার্কিন ডলার বা ৪৫ হাজার টাকা)  আর্থিক সহায়তা ঘোষণা করেছে সরকার। জন্মহার বাড়াতে এটাই প্রথম জাতীয় পর্যায়ের এমন কর্মসূচি গ্রহণ করেছে দেশটি।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জন্মহার হ্রাসের প্রবণতা ঠেকাতে শিশু পালনে এই আর্থিক সহায়তা দিচ্ছে চীন সরকার। নতুন ঘোষিত এই ভর্তুকি কর্মসূচির আওতায় প্রতি শিশুর জন্য বছরে ৩ হাজার ৬০০ ইউয়ান এবং সর্বোচ্চ ৩ বছরে মোট ১০ হাজার ৮০০ ইউয়ান (প্রায় ১ হাজার ৫০০ মার্কিন ডলার) দেয়া হবে।

সোমবার (২৯ জুলাই) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই নীতি ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে, অর্থাৎ আগে জন্ম নেয়া সন্তানদের ক্ষেত্রেও আবেদন করা যাবে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে যাদের সন্তান হয়েছে, তারাও এই ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের হিসাব অনুযায়ী, প্রায় ২ কোটি পরিবার এই সুবিধার আওতায় আসবে।

চীন কয়েক বছর ধরেই শিশু জন্মে উদ্বেগজনক হারে পতনের মুখে রয়েছে। এক সন্তান নীতি ২০১৬ সালে বাতিল করলেও জন্মহারে প্রত্যাশিত উন্নতি ঘটেনি। বরং দেশটি এখন এক ভয়াবহ জনসংখ্যাগত সংকটের মুখোমুখি।

Reneta

চীনের বিভিন্ন প্রদেশ ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে জন্মহার বৃদ্ধির জন্য প্রণোদনা দিচ্ছে। উত্তরাঞ্চলীয় হোহহট শহর চলতি বছরের মার্চে ঘোষণা দেয়, তিন বা ততোধিক সন্তানের ক্ষেত্রে প্রতি সন্তানের জন্য ১ লাখ ইউয়ান পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হবে। বেইজিংয়ের পূর্ব দিকে অবস্থিত শেনইয়াং শহর প্রতি মাসে ৫০০ ইউয়ান দিচ্ছে তৃতীয় সন্তানের জন্য।

শুধু ভর্তুকিই নয়, সম্প্রতি চীনা সরকার স্থানীয় প্রশাসনগুলোকে শিশুদের জন্য বিনা মূল্যে প্রি-স্কুল শিক্ষা বাস্তবায়নের পরিকল্পনা নিতে বলেছে।

চীন ভিত্তিক ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে, তুলনামূলক দিক থেকে শিশু পালনে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ চীন। সেখানে একটি সন্তানকে ১৭ বছর বয়স পর্যন্ত বড় করতে গড়ে ৭৫ হাজার ৭০০ মার্কিন ডলার খরচ হয়।

চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চীনে জন্ম নেয় ৯৫ দশমিক ৪ লাখ শিশু। এর আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি হলেও, মোট জনসংখ্যা তৃতীয় বছরের মতো হ্রাস পেয়েছে।

বর্তমানে দেশটির জনসংখ্যা ১ দশমিক ৪ বিলিয়নের ঘরে থাকলেও সেটি দ্রুত ঝরে যাচ্ছে। ফলে ভবিষ্যতে কর্মক্ষম জনগোষ্ঠী সংকটে পড়ার আশঙ্কা করছে বেইজিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনজন্মহার বাড়াতেশিশু জন্মশিশুর জন্য ভর্তুকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT