চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির পর নতুন ভিসা চালুর ঘোষণা চীনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাজের ভিসা এইচ-১বি এর ভিসা ফি বাড়িয়ে ১ লাখ মার্কিন ডলার করায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ঠিক এমন সময় চীন বিশ্বব্যাপী তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি খাতের প্রতিভা আকর্ষণে নতুন এক ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এই ভিসার নাম দেওয়া হয়েছে ‘কে ভিসা’।

আজ (২২ সেপ্টেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি একটি ডিক্রি স্বাক্ষর করে বিদেশিদের প্রবেশ ও প্রস্থান সম্পর্কিত নিয়ম সংশোধনের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, নতুন বিধান ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

‘কে ভিসা’ বিদ্যমান ১২টি সাধারণ ভিসা ক্যাটাগরির তুলনায় প্রবেশের সংখ্যা, মেয়াদ এবং অবস্থানকালীন সুবিধার ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক হবে। ভিসাধারীরা চীনে প্রবেশের পর শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, উদ্যোক্তা কার্যক্রম ও ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারবেন।

চীন কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের নির্দিষ্ট বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তবে এই ভিসার জন্য স্থানীয় কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র লাগবে না, ফলে প্রক্রিয়াটি অনেক সহজ হবে। দেশের উন্নয়নে বৈশ্বিক প্রতিভার অংশগ্রহণ প্রয়োজন। একই সঙ্গে চীনের উন্নয়নও বিদেশি তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি খাতের কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

কর্তৃপক্ষ বলছে, নতুন ভিসা কৌশল চীনের নতুন যুগের মানবসম্পদ উন্নয়ন কৌশল বাস্তবায়নে সহায়ক হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও তরুণ বিজ্ঞান-প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে বিনিময় বাড়াবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬

মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT