চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় রোটা ভাইরাস-ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A

সাতক্ষীরা প্রতিনিধি: প্রচণ্ড শীতে রোটা ভাইরাসের কারণে সাতক্ষীরায় শিশুরা কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত ১০ দিনে সাতক্ষীরা সদর ও শিশু হাসপাতালে ৩শ’র বেশি শিশুকে ভর্তির পর চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় দৈনিক বর্হিবিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে আরও ৩শ’র বেশি।

চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় শীতমুক্ত পরিবেশে রেখে দ্রুত চিকিৎসা কেন্দ্রে আনতে হবে।

গত দশদিনে শীতের চাপে শিশুদের ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সদর, শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীর চাপ ব্যাপক হারে বেড়েছে। বেডের অভাবে বারান্দায় ও মেঝেতে চিকিৎসা নিতে দেখা গেছে। অভিভাবকরা হতাশ হয়ে ছুটছেন এক হাসপতাল থেকে অন্য হাসপাতালে। তবে চিকিৎসক সংকট থাকায় সেবা পেতে হিমশিম খেতে হচ্ছে রোগীর অভিভাবকদের। জেলা সদর, মেডিকেল ও শিশু হাসপাতালের ১০৭টি বেডের বিপরীতে ৪ জন বিশেষজ্ঞ ও ৮ জন অভিজ্ঞ শিশু চিকিৎসক এসব সেবা দিচ্ছেন। এ অবস্থায় শিশুদের বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য দেওয়ার কথা জানান চিকিৎসক।

শীতে রোটা ভাইরাস জীবানুতে আক্রান্ত হয়ে এই ডায়রিয়া হচ্ছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের এন্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ চিকিৎসকের। হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে এনে সুস্থতার কথা জানান অভিভাবকরা।

সাতক্ষীরা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে শিশুদের ডায়রিয়ার চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ রয়েছে। কোন সমস্যা দেখা দিলে অভিভাবকদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন জেলার শীর্ষ এক চিকিৎসক।

প্রতি বছর শীতে রোটা রাইরাস সংক্রামক ছড়িয়ে পড়ায় শিশুদের ডায়রিয়া রোগ বেশি দেখা দেয়। এতে হতাশ না হয়ে শিশুদের শীতমুক্ত পরিবেশে রেখে বিশুদ্ধ খাবার দেওয়ার পরামর্শ চিকিৎসকদের।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠান্ডাজনিত রোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ভিসা নিয়ে যে ‘খারাপ খবর’ দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশি ওয়েটারকে ক্ষমা চাইতে বাধ্য করল ভারতীয় পর্যটকরা

জুন ২৪, ২০২৬

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT