ছোট ভাই হারিয়ে ‘পিছে তো দেখো’ তারকার হৃদয়বিদারক বার্তা

দুই ছোট ভাই একসঙ্গে হাসছে, পেছনে রঙিন সেটের ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ছোট ভাই হারালেন ‘পিছে তো দেখো’ খ্যাত পাকিস্তানি শিশু তারকা আহমদ শাহ। সোমবার তার ছোট ভাই উমর শাহ মারা গেছেন।
আহমদের মতো উমরও ভাইয়ের ভাইরাল ভিডিওগুলোতে অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমান জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
ভাই হারিয়ে আহমদ তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমর শাহ আল্লাহর কাছে ফিরে গেছেন। আমি সবার কাছে অনুরোধ করছি, তাকে এবং আমাদের পরিবারকে দোয়ায় স্মরণ করবেন।”
রোজার মাসে পাকিস্তানি টেলিভিশন সম্প্রচার থেকে জনপ্রিয়তা পাওয়া এই দুই ভাই মিষ্টি ও দুষ্টুমিভরা অভিনয়ে দর্শকদের মন জয় করেছিলেন। আহমদ প্রথমে ভাইরাল হন তার বিখ্যাত “পিছে তো দেখো” ভিডিও দিয়ে, এরপর থেকে হয়ে ওঠেন সবার কাছে পরিচিত নাম।
উমরও নিয়মিত ভাইয়ের সঙ্গে অনুষ্ঠান ও ভিডিওতে উপস্থিত হয়ে সমান ভালোবাসা কুড়িয়েছিলেন।
উমরের অকাল মৃত্যুর কারণ জানাতে টেলিভিশন উপস্থাপক ওয়াসিম বাদামী বলেন, ডাক্তাররা নিশ্চিত করেছেন বমি ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে সোমবার ফজরের নামাজের সময়ের দিকে।
এই হৃদয়বিদারক সংবাদে শোক প্রকাশ করেছেন পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকী।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “উমর শাহর মৃত্যু সংবাদে আমি ভেঙে পড়েছি। ও ছিল আলোর কণা, আনন্দ আর নিষ্পাপতার প্রতীক। সবসময় দৌড়ে এসে বড় হাসি দিত, জড়িয়ে ধরত সবার সঙ্গে সীমাহীন ভালোবাসায়… বিশ্বাস করা কঠিন যে, আর আমাদের মাঝে নেই। আহমদ শাহ এবং পুরো পরিবারের প্রতি আমার সমবেদনা। আল্লাহ উমরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।” জিও নিওজ






