চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহনপুর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২২
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
মোহনপুর পর্যটন কেন্দ্রে শিশু ডুবে মৃত্যুর ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পাড়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আবির আহাম্মেদ (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে। একই সময় ঘুরতে আসা আরো দুই শিশু পানিতে তলিয়ে গেলেও তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রাত সাড়ে ৭টার দিকে চাঁদপুর নৌ ফায়ার স্টেশন এর ডুবুরি রাজিব হোসেন ও সহকর্মীরা আবির আহাম্মেদ এর মৃতদেহ উদ্ধার করেন। আবির চাঁদপুর শহরের প্রফেসার পাড়া এলাকার মো. সুমন মিয়ার ছেলে।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন মতল উত্তর উপজেলার মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।

তিনি বলেন, বিকেলে অনেক লোকজন ঘুরতে আসে মোহনপুর পর্যটন কেন্দ্রে। পর্যটন কেন্দ্রের পাশেই মেঘনা নদীতে সাঁতার দেয়ার জন্য একটি জোন তৈরী করেছে কর্তৃপক্ষ। সেখানে অনেক শিশু-কিশোর পানিতে নেমেছে। এর মধ্যে ৩জন পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ২ শিশুকে উদ্ধার করলে পারলেও আবির নামে শিশুকে উদ্ধার করতে পারেনি। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে উদ্ধার করে।

তিনি আরো বলেন, নিহত শিশুর পিতা মো. সুমন মিয়া রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর নিকট ময়না তদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য আবেদন করেন। পরে আমরা পিতা-মাতার নিকট মরদেহ হস্তান্তর করি।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর ঢাকা ডেমরা থেকে পরিবারের সাথে ঘুরতে আসা এক শিশু একই স্থানে ডুবে মৃত্যু হয়। কিন্তু পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ এই বিষয়ে কোন সতর্কতা অবলম্বন করেনি। সাঁতার না জানা শিশুদের নামতে দেয়া কোনভাবে ঠিক হচ্ছে না। এখানে এই ধরণের ঘটনা ঘটলে গণমাধ্যমকেও জানানো হয় না।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের ফায়ার পাইটার নুর মোহাম্মদ ভুঁইয়া জানান, নিহত শিশুর মা কোহিনুর আক্তার ৩ সন্তানকে নিয়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে যান। এর মধ্যে আবির পানিতে সাঁতার কাটতে গিয়ে আনুমানিক বিকাল ৩টা ২০ মিনিটের দিকে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে আমরা সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হই। সাড়ে ৭টার দিকে আবিরকে উদ্ধার করা সম্ভব হয়। পরে মোহনপুর পুলিশ ফাঁড়িতে শিশুর মরদেহ হস্তান্তর করে চলে আসি।

এই বিষয়ে বক্তব্যের জন্য মোহনপুর পর্যটন লিমিটেড এর মালিক পক্ষ কাজী মিজানুর রহমান এর ব্যাক্তিগত মোবাইল ফোনে কল দেয়া হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মোহনপুর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে এমন কোন তথ্যই আমার কাছে নেই, আমাকে কেউ জানায়নি।

ট্যাগ: পানিতে ডুবে মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মাসা আমিনির মৃত্যু অসুস্থতায় হয়েছে’

পরবর্তী

চার বছর পর ভারতের মুখোমুখি বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেটাররা মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর পর ভারতের মুখোমুখি বাংলাদেশ

জনপ্রিয় সিনেমা হলের প্রবেশদ্বার, দর্শকদের ভিড় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার সিনেপ্লেক্স: নির্ভরতার দেড় যুগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT