চকোলেট চুরির অভিযোগে শিশু গৃহকর্মীকে পিটিয়ে হত্যা

শিশুদের জন্য হিংসা বিরোধী প্রতিবাদে অংশগ্রহণকারী ব্যক্তিরা হাতে প্ল্যাকার্ড ধরে আছেন, যেখানে লেখা আছে ‘STOP VIOLENCE AGAINST CHILDREN’ ও ‘STOP USING CHILDREN AS DOMESTIC HELPERS’।. Channel i News – চ্যানেল আই নিউজ
চকোলেট চুরির অভিযোগে উত্তর-পূর্ব পাকিস্তানে এক দম্পতির বিরুদ্ধে ১৩ বছরের শিশু গৃহকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাওয়ালপিন্ডিসহ পাকিস্তানজুড়ে এই ঘটনাকে ঘুরে ক্ষোভের জন্ম দিয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, চকোলেট চুরির অভিযোগে শিশুটির উপর ব্যাপক নির্যাতন চালানো হয়। এরপর চিকিৎসাধীন শিশুর হাসপাতালে মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, ইকরা নামে পরিচিত মেয়েটি গত বুধবার হাসপাতালে মারা যায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া এসব আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশও বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে নির্যাতন করা হয়েছিল।
রাওয়ালপিন্ডিসহ পাকিস্তানজুড়ে এই ঘটনাটি ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হ্যাশট্যাগ ব্যবহার করে ‘জাস্টিস ফর ইকরা’ লিখে পোস্ট করা হচ্ছে, যেগুলো লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। এছাড়াও এই ঘটনা শিশু শ্রম এবং গৃহকর্মীদের প্রতি দুর্ব্যবহার নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।
ইকরার বাবা সানা উল্লাহ বলেন, গত বুধবার ইকরা সম্পর্কে পুলিশের কাছ থেকে একটি ফোন পেয়েছিলাম। এরপর হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তার কয়েক মিনিট পরই ইকরার মৃত্যু হয়। তার মৃত্যুতে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি।
৪৫ বছর বয়সী ঋণগ্রস্ত কৃষক বাবা বলেন, ইকরা আট বছর বয়স থেকে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। আমি ঋণগ্রস্ত থাকার কারণে তাকে কাজে দিতে বাধ্য হয়েছি।







