চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগী শিশুর মৃত্যুর অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A

মাদারীপুরে সাপে কাটা রোগী শিশু নুসাইবাকে প্রতিষেধক অ্যান্টিভেনাম না দিয়ে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক, এতে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি পায়ের বাঁধনও খুলে দিয়েছে বলে অভিযোগ নুসাইবার পরিবারের।

হাসপাতালে অ্যান্টিভেনাম থাকলেও তা না দেয়ার কথা স্বীকার করে অভিযুক্ত চিকিৎসক ডা. মো. ফাইজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানান জেলার সিভিল সার্জন। অভিযুক্ত চিকিৎসকের বিচার দাবি করেছে শিশু নুসাইবার পরিবার।

নুসাইবা আক্তার, বাবা-মায়ের একমাত্র সন্তান। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা আসাদুল নুসাইবার জন্মের ১ বছর পর পাড়ি দেন ইটালিতে। দেড় বছর পর মেয়ের মৃত্যুর সংবাদে বাড়ি এসে সেই আদরের মেয়েকে দাফন করতে হয়েছে তাকে। ডাক্তারের অবহেলায় মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা আসাদুল ফকির।

বাড়ির পাশেই নানা বাড়ি। তাই যখন তখন চলে যেত নানা বাড়ি। শনিবার (২৬ আগস্ট) সকালে নানা বাড়ি যায় নুসাইবা। সেখানেই বিষাক্ত সাপ তার পা কামড়ে দেয়। সাথে সাথে নানা-নানীকে বললে তারা পায়ের হাটুর উপরে একটি বাঁধন দিয়ে দ্রুত নুসাইবাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ডা. ফাইজুর রহমান অ্যান্টিভেনম না থাকার কথা বলে তাদের দ্রুত ঢাকা অথবা ফরিদপুর নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই সাথে নুসাইবার পায়ের বাঁধন খুলে দেয় ডাক্তার। ঢাকা নেয়ার পথে শিশু নুসাইবা মারা যায়। ডাক্তারের অবহেলা ও দুর্ব্যবহার করার অভিযোগ করে নুসাইবার পরিবার।

অভিযুক্ত ডা. ফাইজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে বলে জানান জেলার সিভিল সার্জন। কিন্তু কেন শিশু নুসাইবাকে ডা. মো. ফাইজুর রহমান অ্যান্টিভেনম দেয়নি, তা তিনি জানেন না বলেও জানান। তবে অভিযুক্ত ডাক্তার ফাইজুর রহমানকে কারণ দর্শনোর নোটিশ দেয়ার কথা বলেন তিনি।

ডাক্তারের অবহেলায় আর কারও যেন মৃত্যু না হয় সেদিকে সরকার নজর দিবে এবং বিনা চিকিৎসায় নুসাইবার মৃত্যু হওয়ায় দায়ী ব্যক্তিদের বিচার দাবি শিশুটির পরিবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসকের অবহেলামাদারীপুরশিশুর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT