চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শিশুটির বাবা পেশায় রিকশা চালক, মা ভিক্ষা করেন। গতকাল শনিবার বিকেলে হালিশহর এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। আজ সকাল ১১টার দিকে পরিত্যাক্ত একটি বাসায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
শিশুটির পরিবারের দাবী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনাস্থলে আলামত সংগ্রহে সিআইডির টিম কাজ করছে।










