বাংলাদেশ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে আবারও নিয়োগ পেলেন তোফাজ্জল হোসেন মিয়া

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এর পোর্ট্রেট ছবি, পরিপাটি পোশাক ও হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আরও এক বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. তোফাজ্জল হোসেন মিয়া। আগামী ৫ জুলাই থেকে তার নতুন এই চুক্তির মেয়াদ শুরু হতে যাচ্ছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ৫ জুলাই ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়।

২০২৩ সালের ৪ জুলাই নিয়মিত চাকরির মেয়াদ শেষ হলে মো. তোফাজ্জল হোসেন মিয়াকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সেই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৪ জুলাই।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…