বাংলাদেশ

প্রধান তথ্য অফিসার হলেন নিজামূল কবীর

নিজামূল কবীরের পোর্ট্রেট, প্রধান তথ্য অফিসার হিসেবে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান তথ্য অফিসার নিজামূল কবীরের অফিসিয়াল ছবি, পেশাদার পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীরকে প্রধান তথ্য অফিসারের (পিআইও) চলতি দায়িত্ব হিসেবে তথ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এছাড়াও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেনকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার, প্রেষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে বদলি করে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয়:তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রধান তথ্য অফিসার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…