চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা ও ফেসবুক প্রতিনিধির বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের (মেটা) কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৮ ডিসেম্বর) মেটার পরিচালক (মানবাধিকার নীতি) মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

এসময় ড. ইউনূস বলেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা এর ভুক্তভোগী। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মেটা পরিচালক সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক থাকেন।

প্রধান উপদেষ্টা মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহ্বান জানান। তিনি বলেন, ফেসবুকের কারণে আপনাদের সম্ভাবনা প্রচুর। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে। দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টার বৈঠকফেসবুক কর্তৃপক্ষমেটার সাথে প্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT