চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার ভাষণের পরে বিএনপির যে প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পর বিকালে রাজধানীর গুলশানে এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, গণভোটের জন্য চারটি বিষয়ের ওপর যে প্রশ্ন দেয়া হয়েছে তা জনগণের ওপর জবরদস্তিমূলক। জনগণকে জবরদস্তিমূলক বলা হচ্ছে আপনি ‘হ্যাঁ’ অথবা ‘না’ বলবেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট অর্ডার একটি ইতিহাস। সংবিধান গৃহীত হওয়ার আগে এই অর্ডারে দেশ পরিচালিত হতো। এই আদেশের ব্যাপারে জুডিশিয়ারি বিভাগ বলতে পারবে। আইনি বৈধতা কতটুকু রয়েছে তা নিয়ে প্রশ্ন আছে। সনদে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু আনা হয়েছে। জাতির মধ্যে যে বিভাজনের সৃষ্টি করা হচ্ছে, এর দায়িত্ব কি প্রধান উপদেষ্টা নেবেন?

সালাহউদ্দিন আরও বলেন, জুলাই সনদের কপিতে নোট অব ডিসেন্টসহ রাজনৈতিক দলগুলোর ভাবনা উল্লেখ রয়েছে। প্রধান উপদেষ্টা সেখানে স্বাক্ষর করেছেন। কিন্তু সুপারিশমালায় সেসব নেই। তাহলে কি প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষরকে লঙ্ঘন করলেন না?

সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তারা কী করে সংস্কার পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হন? সার্বভৌমত্বের এখতিয়ার সংসদ ও তার সদস্যদের। কিছু চাপিয়ে দেয়া এখতিয়ার বহির্ভূত। যেসব ধারণা উপস্থাপন করা হচ্ছে, সেগুলো সাংঘর্ষিক।

Reneta

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গেজেট আকারে প্রকাশ হয়েছে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই জাতীয় সনদপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসবিএনপিবিএনপির স্থায়ী কমিটির সদস্যলঙ্ঘন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT