বাংলাদেশ

ঐকমত্য কমিশন সভায় দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশন সভায় দলের সঙ্গে বসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের সভায় বসবেন।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টায় এ সভা অনুষ্ঠিত হচ্ছে। জরুরি এই সভায় ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টা দুপুর ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে উপস্থিত হবেন।

সেখানে তার বিকাল ৪টা পর্যন্ত অবস্থান করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পর কমিশনের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনা শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিগণ পরে আলাদা আলাদা ব্রিফ করবেন।

বিষয়:জাতীয় ঐকমত্য কমিশন ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…