চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে কৃষিপণ্য রপ্তানিতে এফএও’র সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ থেকে চীনে বৃহৎ পরিসরে ফল ও কৃষিপণ্য রপ্তানিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ২৭ মার্চ চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনের ফাঁকে এফএও’র মহাপরিচালক কু ডংইউর সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, চীন কৃষি ও জলজ পণ্যের শীর্ষ আমদানিকারক হিসেবে আবির্ভূত হচ্ছে, কিন্তু চীনের বাজার সম্পর্কে না জানার কারণে বাংলাদেশ সেখানে প্রবেশ করতে পারছে না।

এফএও এর মহাপরিচালক কিউ দংইউ এক সময় চীনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। প্রধান উপদেষ্টা তাকে চীনা আমদানিকারক ও বাংলাদেশের কৃষি ও ফল উৎপাদনকারীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার আহ্বান জানান।অধ্যাপক ইউনূস বলেন, ফল প্রক্রিয়াজাতকরণ, সবজি সংরক্ষণ, গুদামজাতকরণ ও প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমাদের সহায়তা প্রয়োজন। আপনি আমাদের কৃষক ও রপ্তানিকারকদের সঙ্গে চীনকে সংযুক্ত করতে পারেন।

তিনি বলেন, চীন শিগগিরই বাংলাদেশ থেকে আম আমদানি করবে এবং এফএও এর সহায়তায় বাংলাদেশ সহজেই আরও রপ্তানিযোগ্য শাকসবজি ও ফল উৎপাদন করতে পারবে।

বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়ে এফএও এর মহাপরিচালক বলেন, তার সংস্থা চীনে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে একটি নতুন প্রকল্প গ্রহণ করবে। কিউ দংইউ বলেন, আমরা মধ্যস্থতাকারী। আমরা বাংলাদেশি ও চীনা কৃষি কোম্পানিগুলোর মধ্যে একটি নতুন নেটওয়ার্ক স্থাপন করব। বাংলাদেশ এফএও এর সহায়তা গ্রহণকারী একটি বৃহত্তম দেশ।

Reneta

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভালো করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, আপনি আমার বড় ভাই। আমি আন্তরিকভাবে আশা করি, আপনার দেশ ভালো করবে। আমরা অবশ্যই আপনাকে সহায়তা করব।

জ্বালানি ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বৈঠকে উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: এফএওখাদ্য ও কৃষি সংস্থাচীনপ্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভারতের বিপক্ষে ফাইনাল কঠিন হবে: বাটলার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জাহানারার ৪ অভিযোগের দুটিতে সত্যতা পেয়েছে বিসিবির তদন্ত কমিটি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT