চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, জো বাইডেনের সঙ্গে বৈঠক আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আজ তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ১৬ মিনিট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে যান।

আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। তার আগে আজ ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।

সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এর আগে গতকাল সোমবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে নিউইয়র্কের পথে কাতার এয়ারলাইন্সের QR-643 ফ্লাইট এ ভোর ৫ টা ৫ মিনিটে যাত্রা শুরু করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা পূর্ববর্তী সরকার প্রধানদের মতো চার্টার ফ্লাইটে নয়, বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াত করছেন। এবার নিরাপত্তা, গণমাধ্যমসহ সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৫৭ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বিপাক্ষিক বৈঠকনিউইয়র্কপ্রধান উপদেষ্টাবাইডেনের সাথে প্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ বছর কোমায় থাকার পর চিরবিদায় নিলেন থাইল্যান্ডের রাজকুমারী

জুন ১২, ২০২৬

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT