চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা রেখেছেন ছোটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ছোটন কথা রেখেছেন, সংবাদ সম্মেলনে, বাংলাদেশ ক্রিকেট দলের কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের বিমানে ওঠার আগেই কথা দিয়েছিলেন দলকে ফাইনাল ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার। মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্সে সে ওয়াদা অনায়াসেই পূরণ করে ফেললেন কোচ গোলাম রব্বানি ছোটন। তবে এখন চোখটা শিরোপার দিকে। ট্রফি জিতেই দেশে ফিরতে চান ৫৪ বর্ষী কোচ। শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি।

‘আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা। কাল মেয়েদের বলেছিলাম প্রথম ১৫ মিনিটে গোল পেলে আমাদের জন্য কাজ সহজ হয়ে যাবে। শুরুতেই গোল পেলাম, কিন্তু পরে এত গোল হবে সেটা আমার ভাবনায় ছিল না। এটা সেমিফাইনাল ম্যাচ। আমি বলেছি সুযোগ আসলে কাজ লাগাবে। ভুটান ভালো খেলে আসছে। ম্যাচ জেতাটা জরুরি ছিল। ঢাকা থেকে কথা দিয়ে এসেছিলাম ফাইনালে যাব। সেটা পেরেছি।’

চলতি আসরের আগে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে একবারই ফাইনালে উঠেছিল বাংলাদেশ, ২০১৬ সালে। প্রায় ৬ বছর পর এ আসরে আবার শিরোপার মঞ্চে উঠেছে সাবিনা খাতুনের দল, তাও ভুটানকে ৮-০ গোলের ব্যবধানে উড়িয়ে। মেয়েদের এমন অর্জনে যারপরনাই খুশি কোচ গোলাম রব্বানি ছোটন। তাই অভিনন্দন জানানোর পাশাপাশি শিষ্যদের ভূয়সী প্রসংশা করতেও ভুললেন না কোচ।

Banglabid

‘আমি আমার মেয়েদের অভিনন্দন দিতে চাই। ওরা এই ম্যাচ জেতার জন্য বদ্ধপরিকর ছিল। যে পরিকল্পনা ছিল, সেটা ওরা মাঠে করে দেখিয়েছে। দুর্দান্ত ম্যাচ খেলেছে আজ। চার ম্যাচেই ভাল ব্যবধানে জিতেছি আমরা।’

বদলি নেমে ভুটান ম্যাচে গোল করেছেন ঋতুপর্না চাকমা, তহুরা খাতুন। আর বদলি নেমেছিলেন ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলা, ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র ও স্বপ্না রানী। সবার পারফরম্যান্সেই খুশি ছোটন। প্রাথমিক লক্ষ্য পূরণ হওয়ার পর এখন নজরটা যে শিরোপার দিকে সেটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোচ।

‘গ্রুপ পর্বে মালদ্বীপ, পাকিস্তান ও ভারতের সঙ্গে দুই দিনের ব্যবধানে প্রতিটি ম্যাচ হয়েছে। এজন্য তাদের তুলে নিয়ে নতুনদের সুযোগ দিয়েছি। তাদের দেখে নিতে চেয়েছি। কাল সবার অনুশীলনে ট্রাই করেছি। ম্যাচেও তাদের সুযোগ দিতে চেয়েছিলাম। দিয়েছি এবং সবাই ভালো খেলেছে। গত ম্যাচে জেতার পর স্যালুট দিয়েছিলাম মেয়েদের। প্রথম লক্ষ্য ছিল ফাইনাল, সেটা পূরণ হয়েছে। এখন ট্রফি জিততে চাই। এরপর উদযাপন করতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছোটনবাংলাদেশভূটানমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

পরবর্তী

বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

পরবর্তী
প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

তথ্যমন্ত্রীর বক্তৃতা দেওয়ার সময় ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের বক্তব্যে প্রমাণ হয় তারা এখনও পাকিস্তানকে ভালোবাসে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT