চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫ জন নিয়ে শুরু করে এখন ৭০: ছোটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ ২০২২ কাবাডি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৬ সালে ৩৫ জনের অনেকটা অগোছালো একটি গ্রুপ নিয়ে লড়াই শুরু করেছিলেন। জোর দেন বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টের দিকে। মেয়েরা সাফল্য এনে দিয়েছেন সবখানে। তাতে কোচের মন পূর্ণ হয়নি। দরকার ছিল বড় সাফল্যের। শুরু করলেন আরও প্রতিভা খোঁজার। চ্যাম্পিয়নদের কোচ গোলাম রব্বানি ছোটনের সেই ক্যাম্প এখন ৭০ জনের বহর।

মূলত এই ক্যাম্পকেই সাফল্যের টার্নিং পয়েন্ট বলছেন ৫৪ বর্ষী কোচ। ক্যাম্পের সহায়তায় সাফের মতো বড় টুর্নামেন্ট জয় সম্ভব হয়েছে, দেশে ফিরে বললেন ছোটন।

‘২০১৬ সালে আমাদের ক্যাম্প শুরু হয় ৩৫ জন নিয়ে। সেই পথচলায় এখন আমাদের ক্যাম্পে ৭০ জনের মতো আছে।’

Banglabid

বয়সভিত্তিকে বড় বড় সাফল্য এলেও এতদিন ধরে জাতীয় দলে কোনো সাফল্য পাচ্ছিলেন না ছোটনের শিষ্যরা। মেয়েদের উপর তবু বিশ্বাস হারাননি কোচ। প্রাপ্তবয়স্ক হলে তার মেয়েরাও বড় টুর্নামেন্ট জিতবেন, এমন বিশ্বাস সবসময়ই ছিল তার।

‘আমাদের বিশ্বাস ছিল মেয়েদের বয়স যখন ১৯-২০ এর মতো হবে, তখন আমরা ভালো কিছু করব। সে বিশ্বাস নিয়েই আমরা গিয়েছিলাম। যদিও আমাদের লক্ষ্য ছিল ২০২৪-২৫ সালে চ্যাম্পিয়ন হওয়ার। মেয়েরা তাদের দুর্দান্ত প্রতিভা দেখিয়ে এখনই চ্যাম্পিয়ন হয়েছে।’ বাফুফে ভবনে প্রেস কনফারেন্সে বলেন ছোটন।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে রাজসিক যাত্রা শেষে বাফুফে ভবনে পৌঁছান চ্যাম্পিয়নরা। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির ভবনে পৌঁছাতে কৃষ্ণা-সাবিনাদের লেগেছে চার ঘণ্টারও বেশি। দীর্ঘ যাত্রায় ছিল না ক্লান্তির ছাপ। হাসিমুখে ট্রফি নিয়ে সাবিনা-মারিয়ারা বাফুফে কার্যালয়ে ঢুকেছেন সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে।

Reneta

বাফুফে ভবনে মেয়েদের বরণ করে নেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। তাদের ফুল দিয়ে স্বাগত জানান ছেলেদের অনূর্ধ্ব-১৬ ও মেয়েদের অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের সদস্যরাও। সাড়ে ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হন সাবিনা-ছোটনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ্ণাছাদখোলা বাসছোটনবাফুফেলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২সাবিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশকে আরও ট্রফি উপহার দিবো: সাবিনা

পরবর্তী

সফলতার যাত্রা কেবল শুরু: সালাউদ্দিন

পরবর্তী
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় সালাউদ্দিনের ট্রফি গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সফলতার যাত্রা কেবল শুরু: সালাউদ্দিন

নিরাপদ বাসস্থান প্রতিটি নাগরিকের অধিকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT